মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

২৭ কোটি পারিশ্রমিক পাওয়া পান্ত তিন ম্যাচে ২৭ রানও করতে পারেননি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশার চাপেই কি তবে ভেঙে পড়েছেন রিশাভ পান্ত? এই প্রশ্ন এখন তুলতেই হচ্ছে। আইপিএলে মেগা নিলামে পান্তকে পেতে ২৭ কোটি রুপি খরচ করেছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। কিন্তু রেকর্ড পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটার এখন ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন।

লক্ষ্ণৌয়ের জার্সিতে নিজের প্রথম তিন ম্যাচে সাকুল্যে ১৭ রান এসেছে পান্তের ব্যাটে। যা তার নাম বা পারিশ্রমিক কোনোটার প্রতি-ই সুবিচার করতে পারছে না। এদিকে আইপিএল শুরুর আগে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পান্ত বলেছিলেন, নিলামে তাকে পাঞ্জাব কিংস কিনে ফেলে কি না তা নিয়ে নাকি দুশ্চিন্তায় ছিলেন। গতকাল (মঙ্গলবার) লক্ষ্ণৌকে হারিয়ে পান্তকে পাল্টা জবাবটা দিলো শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব।

গতরাতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ৫ বলে মাত্র ২ রান করে ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে বসেন পান্ত। লক্ষ্ণৌ অধিনায়ক এর আগে প্রথম দুই ম্যাচে করেন যথাক্রমে ৬ বলে ০ ও ১৫ বলে ১৫। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটারের তিন ম্যাচে রানের গড় মাত্র ৫.৬৬। স্ট্রাইকরেটও যাচ্ছেতাই ২৬ বলে করেছেন ১৭ রান।

পাঞ্জাবের বিপক্ষে ব্যর্থতার পর তাকে কাঠগড়ায় তুলছেন নেটিজেনরা। টুর্নামেন্ট শুরুর আগে যে পাঞ্জাবকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসেছেন তিনি। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে পান্ত বলেছিলেন, ‘আমার একটাই টেনশন ছিল, সেটা হলো পাঞ্জাব (হাসি)। ওদের কাছে সবচেয়ে (ওই মুহূর্তে ১১২ কোটি রুপি) বেশি টাকা ছিল। যখন শ্রেয়াসকে (আইয়ার) তারা কিনে নেয়, তখনই আমার মনে হচ্ছিল আমি লক্ষ্ণৌতে আসতে পারব। একটা সম্ভাবনা ছিল। কিন্তু নিলামের ক্ষেত্রে আপনি আগে থেকে কিছুই বলতে পারেন না। আমি ভাবছিলাম আরেকটু অপেক্ষা করে দেখি। (দুশ্চিন্তায়) নিজের আঙুল ক্রস দিয়ে রেখেছিলাম।’

পান্তের সেই মন্তব্যের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ পেয়ে পাঞ্জাব নিজেদের অধিনায়ক আইয়ারের একটি ভিডিও সংযুক্ত করে এক টুইট বার্তায় লিখেছে, ‘টেনশন তো নিলামেই শেষ হয়ে গেছে।’এক লাইনের সেই মন্তব্যটিকে লুফে নিয়েছে নেটিজেনদের একটি অংশ। একজন লিখেছেন, ‘ওরা (পাঞ্জাব) এই দিনটার জন্য অপেক্ষা করছিল, যাতে পান্তকে ট্রোল করতে পারে। এটাই তার প্রাপ্য।’ আরেকজনের ভাষ্য– ‘অবশেষে ওই মন্তব্যের জন্য পান্তকে ট্রল করল পাঞ্জাব কিংস। কতদিন ধরে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম।’

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit