রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

মতিঝিলে বাসের ধাক্কায় সিকিউরিটি গার্ড নিহত, বাস জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসাবো স্কুল অ্যান্ড কলেজের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে মো. শাকিল জানান, আমার বাবা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মীর দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন। মতিঝিলে বিআরটিসি কাউন্টারের সামনের রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন আমার বাবা। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

এই ঘটনায় ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন বলেন, বিআরটিসি কাউন্টারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এই ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit