মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নেইমারের সঙ্গে ‘বিবাদে’ জড়ানো জেসুস ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : কোনোভাবেই যেনো পরিবর্তন হচ্ছে না ব্রাজিল ফুটবল দলের দৈন্যদশা। একের পর এক ব্যর্থতার খেসারত দিয়ে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তো সেই মাশুল দিতে হল ব্রাজিলকে। কোচ দরিভাল জুনিয়রকে দলের দায়িত্ব দিয়ে ভাগ্য পরিবর্তনের আশা থাকলেও সে আশায় গুড়ে বালি। ব্যর্থতার দায়ে দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যতু করেছে সিবিএফ।

দরিভাল জুনিয়রকে চাকুরিচ্যুত করার পর থেকেই ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। সে আলোচনায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির নাম। আলোচিতদের মধ্যে তার পরই জর্জ জেসুসের নাম। আল হিলালের এই পর্তুগিজ কোচকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও জেসুস নিজেই জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার সঙ্গে কোনো আলোচনাই হয়নি।

এই জেসুসের অধীনেই আল হিলালে তিক্ত সময় পার করেছেন নেইমার জুনিয়র। শেষদিকে দুজনার সম্পর্কে তিক্ততা দেখা দেয়। গত জানুয়ারিতে জেসুস চোটাক্রান্ত নেইমারকে নিয়ে বলেছিলেন, ব্রাজিলিয়ান তারকা এখন আর সৌদি লিগে খেলার পর্যায়ে নেই। সেখান থেকেই সম্পর্কের অবনতি হয় নেইমার ও জেসুসের। এমন অবস্থায় এই পর্তুগিজ কোচকে দলে পেতে ব্রাজিল কতটুকু আগ্রহী তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও এই জটিলতার অবসান করেছেন জেসুস নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসুস জানান, একজন খেলোয়াড়ের ওপর পুরো দলের সিদ্ধান্ত কখনও নির্ভর করে না। নেইমারের সঙ্গে নাকি তার কোনো ধরনের সমস্যা আগেও ছিল না, এখনও নেই। নেইমারের একার সিদ্ধান্ততে কখনও দল চলতে পারে না বলেই বিশ্বাস তার।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit