মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

জুমার নামাজের সময় মিয়ানমারে ৭০০ মুসলিমের মৃত্যু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্প্রিং রেভোলিউশন মিয়ানমার মুসলিম নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে সোমবার (৩১ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের তথ্যানুসারে, মান্দালয়, সাগাইং, নেপিদো, পাইনমানা, পিয়াবওয়ে, ইয়ামেথিন, থাজি, মেইকটিলা, কিয়াউকসে এবং পালেইক শহরে মসজিদগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রতিবেদন মতে, ভূমিকম্পের পর অনেক এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনও পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মসজিদের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুসলিমদের জন্য বছরের সবচেয়ে পবিত্র সময় রমজান মাস চলাকালে এবং জুমার নামাজের সময় ভূমিকম্প আঘাত হানায়, মুসলমানদের মধ্যে প্রাণহানির সংখ্যা বেশি ছিল বলে মনে করা হচ্ছে। 

মিয়ানমারে ভূমিকম্পে প্রায় ৬০টি মসজিদ ধসে পড়েছে বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

কো শাকি নামে স্থানীয় একজন বলেন, আমদের অনুমান, ভূমিকম্পটি শুক্রবারের নামাজের (জুমার নামাজ) সময় আঘাত হানে এবং এটি ছিল রমজান মাস। আমাদের কাছে এখনও সঠিক পরিসংখ্যান নেই, তবে আমরা জানি শত শত মুসলিম প্রাণ হারিয়েছেন।

এদিকে, জান্তা মিডিয়া শুক্রবার মান্দালয় অঞ্চলের ভূমিকম্পে ১,৫৯১টি বাড়ি, ৬৭০টি মঠ, ৬০টি স্কুল, তিনটি সেতু এবং কমপক্ষে ২৯০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। কিন্তু মসজিদ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি তাদের প্রতিবেদনে। 

ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোতে জান্তা সরকারের উদ্ধারকারী দল উপস্থিত না হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫০ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit