বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কোহলিকে নিয়ে সিডনি সিক্সার্সের ‘এপ্রিল ফুল’, ভক্তরা বিভ্রান্ত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : সকাল সকাল ক্রিকেটবিশ্বে বড় এক চমক! ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়! সিডনি সিক্সার্স হঠাৎ ঘোষণা দিল, বিরাট কোহলি নাকি তাদের দলে যোগ দিচ্ছেন! দুই মৌসুমের জন্য সিক্সার্সের হয়ে খেলবেন এই ভারতীয় তারকা— এমনটাই জানানো হয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে।

সেই পোস্টে কোহলির একটি গ্রাফিকসহ বড় হরফে লেখা, ‘ওয়েলকাম বিরাট কোহলি’। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। কেউ কেউ আনন্দে উচ্ছ্বসিত, কেউ আবার বিস্মিত! কিন্তু কিছুক্ষণ পরেই জানা গেল, এটি নিছকই এপ্রিল ফুলের কৌতুক!

আজ ১ এপ্রিল, বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুল’ উদযাপনের দিন। সিডনি সিক্সার্সও মজা করতে গিয়েই এমন পোস্ট দিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার সময় ভারতের তুলনায় এগিয়ে থাকায় অনেক উপমহাদেশীয় ভক্ত সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে সত্যি ভেবেছিলেন! পরে তারা বুঝতে পারেন, এটি ছিল নিছক ঠাট্টা।

এক ভক্ত মজা করে লিখেছেন, ‘ভালো কৌতুক ছিল! প্রথমে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি ভিন্ন টাইমজোনে থাকায় একদিন পিছিয়ে আছি, তাই বিশ্বাস করাটা কিছুটা স্বাভাবিক!’

যদিও বাস্তবে কোহলি সিডনি সিক্সার্সে যোগ দিতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, কোনো সক্রিয় পুরুষ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। শুধুমাত্র অবসর নেওয়া ক্রিকেটাররা এসব লিগে অংশ নিতে পারেন। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit