সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ঈদের দিনেও রক্ত ঝরলো গাজায়, ইসরায়েলি হামলায় নিহত ৬৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঈদের আনন্দের মাঝেও রেহাই পায়নি ফিলিস্তিনের গাজা উপত্যকা। পবিত্র ঈদুল ফিতরের দিন, ৩০ মার্চ, ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ছিল শিশু ও নারীও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হন। এছাড়া, উপত্যকার অন্যান্য এলাকাতেও চালানো হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, রাফাহ থেকে ১৫ জন চিকিৎসাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে হত্যা করেছিল। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ওই হামলায় পাঁচটি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। পিআরসিএস এক বিবৃতিতে একে “মানবতার জন্য ভয়াবহ ট্র্যাজেডি” ও “যুদ্ধাপরাধ” বলে আখ্যা দিয়েছে।

গাজায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল চলতি মার্চের শুরু থেকে গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, ফলে খাদ্যের অভাবে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আল-জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, “যেখানে ঈদের দিনে সুস্বাদু খাবার খাওয়ার কথা ছিল, সেখানে ফিলিস্তিনিরা একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে।”

যুদ্ধবিরতি আলোচনা কার্যত থমকে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করতে হবে ও নেতাদের গাজা ছাড়তে হবে বলে শর্ত দিয়েছেন। বরং যুদ্ধবিরতির পরিবর্তে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজারেরও বেশি। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের অন্তর্ভুক্ত করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৫,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit