শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

ঈদের আনন্দে ঐক্যের বার্তা, নতুন বাংলাদেশের প্রত্যয় প্রধান উপদেষ্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : ঈদের আনন্দে জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যত বাধাই আসুক, ঐক্যের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এই জামাতে অংশ নেন।

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের এবং সুস্থতা কামনা করেন আন্দোলনে আহতদের। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৫,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit