মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রানীশংকৈলে ২০০ পরিবার পেল ঈদ উপহার।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় ইউনিয়নের দরিদ্র, দুঃস্থ , পথচারী, অসহায়, প্রায় ২০০ টি পরিবারের মাঝে ধর্মগড় কাউন্সিল ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা অধিকার ও সেবা ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মগড় ৭ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, কাদিহাট বটতলী নুরানী মাদ্রাসার মুহতামিম, মাওলানা লোকমান হোসেন, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন এর শিক্ষক ও প্রেস ইমাম সহ অনেকে। 
এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে,শাড়ি, টুপি,সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ চাউল, তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলম বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই আয়োজন। তিনি আরোও জানান, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit