বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আশুলিয়ায় ছাত্রদলের ঈদ সামগ্রী বিতরণ 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের উদ্যোগে আশুলিয়ায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইল-বগাবাড়ী এলাকায় ঈদ সামগ্রী বিতরণ ও এলাকার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব।
ঈদ উপহার বিতরণকালে আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের মানবিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অসহায় জনগণের জন্য কাজ করবে। এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ সমাজকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এক একটি গণতান্ত্রিক, মানবিক মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit