বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ জুলাই শহিদদের আত্মদান জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা 

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : ‍রাজধানীর লালবাগে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহিয়া তাসনিম ফিমাকে (১৯) হত্যার অভিযোগ উঠেছে স্বামী কাজী সাগরের (২২) বিরুদ্ধে। গত ২০ মার্চ রাজধানীর নতুন পল্টন লাইন আজিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বর্তমানে নিহতের স্বামী কাজী সাগর পলাতক রয়েছে। জানা গেছে, অভিযুক্ত সাগর ফরিদপুরের আলফাডাঙ্গার কাজী মনিরুল হকের ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালে ফিমা ও সাগর বিয়ে করেন। তারপর থেকে তারা আজিমপুরের নতুন পল্টন লাইনের জয়নালের বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। তবে পারিবারিকভাবে তারা অসুখি ছিলেন বলে এলাকাবাসী জানায়। কলহের কারণ হিসেবে জানা গেছে, সাগর তার প্রথম বিয়ের কথা গোপন করে ফিমাকে বিয়ে করেন। বিয়ের পর ফিমা সাগরে প্রখম বিয়ের কথা জানতে পারার পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।

পরবর্তীতে গত ২০ মার্চ, রাত সাড়ে আটটার দিকে ফিমার আজিমপুরের বাসায় আসেন সাগর। সেখান ৩০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাড়ীর নিরাপত্তারক্ষী খবির আকন।

পরবর্তীতে নিহত ফিমার বাবা রুমের দরজা খোলার চেষ্টা করেন,তবে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ও ভেতর থেকে ফিমার কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন যে, নিহত ফিমার মৃতদেহ মাটিতে পড়ে আছে। তার গলায় ছেঁড়া গামছা পেচানো, গামছারবাকী অংশ সিলিং ফ্যানের ভিতর বাধা অবস্থায় রয়েছে।

পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার এসআই মো: শহীদুল ইসলাম বলেন, হত্যা মামলা রুজু করা হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট থানায় এসে পৌঁছায়নি। রিপোর্ট পাওয়ার পর বলতে পারবো এটা আত্মহত্যা না হত্যা।

তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারাতি জানাতে পারবো। মামলার আসামী নিহতের স্বামী সাগর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit