বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা হুমায়ুন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৪৮ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী ও ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সাবেক সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান বিকাশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির। তিনি ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ।

এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।

এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।

দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী ও ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সাবেক সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান বিকাশ ভাইয়ের পক্ষ ইয়ারপুর ইউনিয়নবাসীকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা, “ঈদ মোবারক”।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৫,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit