মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম

পবিত্র ঈদকে সামনে রেখে শার্শার জামতলা টেংরা মাদ্রাসা পাড়া এলাকায় চলছে মাককের বেচাকেনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৭ Time View

স্টাফ রিডোর্টার : পবিত্র ঈদকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার জামতলা টেংরা মাদ্রাসা পাড়া এলাকায় ব্যাপক ভাবে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকের বেচা কেনা চলছে বলে অভিযোগ উঠেছে। জানাগেছে, গত কয়েক বছর ধরে জামতলা এলাকায় ব্যাপক ভাবে মাদকের ব্যবসা চলছে। গত আওয়ামীলীগ আমল থেকে এক দল অসাধু মাদক ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারনে ক্ষতি গ্রস্থ হচ্ছে দেশের যুব ও ছাত্র সমাজ।

স্থানীয় সূত্রে জানাগেছে, পবিত্র ঈদকে সামনে রেখে জামতলা টেংরা মাদ্রাসা পাড়া এলাকায় ব্যাপক ভাবে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা চলছে। প্রতি দিন ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি এসব মাদকের কারবার চলছে। জানাগেছে, জামতলা টেংরা এলাকার আক্কেল আলী(৪৫), ইবাদুল ইসলাম (৩৫), মোঃ বাবু (৪৫), জসিম উদ্দিন(৩৫),মোঃ সুজন (২৪), রুহুল আমিন (৩৫), আলমগীর হোসেন (২৪), লুৎফর রহমান(৬০), জাকির হোসেন(৩৫), ই¯্রফিল হোসেন (৩৫), মিজাক আলী(৫০), ইমদাদুল (৩০)সহ অনেকে মাদক ব্যবসার একটি নির্টিকেট তৈরী করে মাদক ব্যবসা পরিচালনা করছে। এসব মাদক ব্যবসায়ী সবাই আওয়ামীলীগের সমর্থক ও কর্মি বাহীনি। স্থানীয় দলীয় কথিত নেতা ও বাগআঁচড়া আইসি ক্যাম্পের কিছু অসাধু পুলিশকে ম্যানেজ করে চলছে এসব মাদকের ব্যবসা।

সূত্রে জানাগেছে, সিন্টিকেটের মাধ্যমে প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মাদক বেচা কেনা হয়।দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা জামতলা টেংরা বাজারে এসে মাদক ক্রয় করে নিয়ে যায়। আর এসম মাদক পাচারের জন্য ব্যবহার করা হয় দূরগামী পরিবহন, পন্যবাহী ট্রাক, মাইক্রো, প্রাইভেটকার ও মোটর সাইকেল। বর্তমান সময়ে প্রশাসনের তৎপরতা কম থাকায় মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা রমরমা ভাবে পরিচালনা করছে। সূত্রে আরও জানাগেছে, ঈদকে সামনে রেখে শার্শা উপজেলার, বাগআঁচড়া, নাভারন, কন্যাদাহ, বাহাদুরপুর, শিকারপুর, পুটখালীসহ বিভিন্ন সীমানত দিয়ে পর্যাপ্ত পরিমান মাদক দেশে প্রবেশ করছে। আর এসম মাদক পডাচার হচ্ছে দেশের বিভিন্ন শহর এলাকায়।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জকে এম রবিউল ইসলাম জানান, শার্শা এলাকায় কোন প্রকার মাদকের স্থাননেই। তিনি বলেন যদি কোন অসাধু মাদক ব্যবসায়ী মাদক ব্যব করে তাহলে তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন মাদক ব্যবসায়ীদের তথ্য দিলে তাদের নাম গোপন রেখে তাকে পুরুস্কৃত করা হবে। এবং ধরা হবে মাদক ব্যবসায়ীকে। শার্শা থানার অফিসার ইন চার্জকে এম রবিউল ইসলাম শার্শা উপজেলার মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ধরিয়ে দিতে সকল দেশ প্রেমিক নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit