রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

বাংলাদেশি যুাককে পিটিয়ে হাসপাতালে পাঠালো ভারতীয় নাগরিকরা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় মাছ ধরার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদব চন্দ্র(৪০) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ভারতীয় বেশ কয়েকজন নাগরিক। শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এ ঘটনা ঘটে। মাদব চন্দ্র লোহাকুচি এলাকার মৃত মদন মোহন এর ছেলে। 

স্থানীয়রা জানান, লোহাকুচি সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই (বাঁশ দিয়ে তৈরী মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে মাধব। মাধবের ওই টেপাইয়ের মাছ ভারতীয় নাগরিকগন প্রতিদিন চুরি করে নিয়ে যায়। শনিবার সকাল ১২ টার দিকে মাদব নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে। পরে সে প্রতিবাদ করলে ভারতীয়রা নাগরিকরা সংঘবদ্ধ হয়ে মাদবকে বরধরক মারপিটর করে গুরুতর আহত করে। এতে মাদব চন্দ্র অজ্ঞান হয়ে পরেন। পরে অন্য এক ভারতীয় নাগরিকের খবরে পরিবারের লোক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্য সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ১৫বিজিবি ব্যাটালিয়ন এর সিইও লেঃ কর্নেল মেহেদি বলেন, লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশী যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো  হয়েছে। আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তে বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit