মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দুর্গাপুরে ডিএসকে হাসপাতালে লিফট চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মাতৃসদন ও হাসপাতালে প্রসুতি ও প্রবীণ রোগীদের সুবিধার্থে চালু হয়েছে লিফট সেবা। শনিবার ডিএসকের নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহ এ লিফটের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে, সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক জুয়েল রানা, নুরে আলম, আদিবাসী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, হাসপাতাল ব্যাবস্থাপক ধ্রুব সরকার, মেডিকেল অফিসার ডাঃ কৃপা দেবদাশ, ডাঃ ইমরান কাদের রুবেল সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহ বলেন, প্রসুতি রোগী ও প্রবীণ রোগীদের কথা মাথায় রেখে চারতলা হাসপাতালে লিফট চালুর ব্যবস্থা করেছি। প্রবীণ, প্রতিবন্ধী এবং গুরুতর অসুস্থ রোগীরা যেনো সহজেই হাসপাতালের সেবা নিতে দ্রুত বিভিন্ন তলায় পৌছতে পারে। সামনে অত্যাধুনিক এক্সরে মেশিন স্থাপন করা হবে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit