বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় প্রতিবন্ধীর পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৮ Time View
আশুলিয়ায় (ঢাকা) প্রতিনিধি :  দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায়, ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পরামর্শে আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার সকালে আশুলিয়ার গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রায় ২০০ অসহায় ও দুঃস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, হাসান নামের এক প্রতিবন্ধীর পরিবারকে ঈদ সামগ্রী, জামা-কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়।
ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপি নেতা লোকমান হেকিম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: আবু হানিফ রানা ও আলমগীর কবির মুন্সী।এছাড়া ছাত্রদল নেতা নাইম খান সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit