মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

‘ডিসেম্বর না জুন – বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন।

রিজভী তার বক্তব্যে বলেন, একেক সময় একেক রকম বক্তব্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা তৈরি করছে। ‘ডিসেম্বর না জুন – এমন দোদুল্যমান অবস্থান থেকে বেরিয়ে এসে স্পষ্ট তারিখ ঘোষণা করা হোক।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দাবিগুলো উপেক্ষা করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। শেখ হাসিনা ক্ষমতা রক্ষার নামে দেশকে কারবালায় পরিণত করেছিলেন।

বিএনপি নেতা দাবি করেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হলেও সকল আন্দোলনকারী দল ও মানুষের সমর্থন আছে। আমরা শুধু নির্বাচন চাইনি, চেয়েছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

রিকশাচালক ও অটোড্রাইভারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যান্য ঊর্ধ্বতন নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit