রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার নতুন দায়িত্বে পেলেন হুমায়ুন কবির ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান ঢাবি শিক্ষক মোনামির ব্যক্তিগত তথ্য দিয়ে পোস্ট, নিরাপত্তা চেয়ে থানায় জিডি সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী চার সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ বছর ধরে ফ্রিতে ডেকে তোলেন সেহরির ফেরিওয়ালা আবদুল্লাহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : প্রায় ১০ বছর ধরে রমজান মাসে সাইকেলে মাইক বেঁধে ঘুরে ঘুরে সেহরি খাওয়ার জন্য মুসলমান ধর্মালম্বী মানুষদের ডেকে তোলেন লালমনিরহাটের হাতীবান্ধার সেহরির ফেরিওয়ালা আবদুল্লাহ। তার মাইকিং শুনে ঘুম থেকে জেগে ওঠে সেহরি খায় তিস্তা চরসহ পাঁচ গ্রামের মানুষ। তবে এর জন্য কোনও টাকা নেন না তিনি।

শুধু তাই নয়, এলাকায় কেউ মৃত্যুবরণ করলে ফ্রি মাইকিং করেন তিনি। এমন কাজের মধ্যদিয়ে পুরো এলাকায় সবার খুবই পছন্দের মানুষ হয়ে উঠেছেন আবদুল্লাহ। আবদুল্লাহ উপজেলার সানিয়াজন ইউনিয়নের নিজ শেখ সুন্দর গোনাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় বাসিন্দা আল ইমরান বলেন, প্রতিবার রমজান মাসে সেহরির সময় আবদুল্লাহ আমাদের ডেকে দেন। এর ফলে আমরা সঠিক সময় ঘুম থেকে ওঠে সেহরি করতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ বলেন, সম্মানির জন্য এ কাজ করি না। সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্যই এই কাজ করছি। ২০১৫ সাল থেকে রমজানের সেহরির সময় মাইকিং শুরু করি। গত ১০ বছর ধরে সেহরির সময় কোনোদিন আমি মাইকিং বাদ দেইনি। আল্লাহর রহমতে অসুস্থতা কিংবা বৈরী আবহাওয়া কোনোকিছুই আমাকে বিরত রাখতে পারেনি। যতদিন বেঁচে আছি কাজটি যেন করতে পারি এটাই প্রার্থনা।

এ বিষয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আবদুল্লাহ এই কাজটি করছে। তার কারণে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা খুবই উপকৃত হচ্ছে। তার এই কাজকে আমি সাধুবাদ জানাই।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৫,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit