মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

শাকিবের জন্মদিনে নতুন চমক ‘চাঁদ মামা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮১ Time View

বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। আর তার জন্মদিনেই প্রকাশ হচ্ছে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। যাতে শাকিব খানের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। 

মঙ্গলবার (২৫ মার্চ) প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন গানটির প্রমো প্রকাশিত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের প্রমোতে শাকিব খানের সঙ্গে নুসরাতকে দেখে চমকে গেছে দুই বাংলার দর্শক। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

একদিন পেরোতেই দর্শক জনপ্রিয়তায় ‘চাঁদ মামা’ গানের প্রমো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে। ‘চাঁদ মামা’র আগে নাকাব সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে। সে সিনেমার দীর্ঘ ১০ বছর পর আইটেম গানে ধরা দিয়েছেন এ জুটি।

প্রমো দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’।

প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতায়জনে ‘চাঁদ মামা’ আইটেম গানটি আগামী ২৮ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমকালো নাচ ও গানের আয়োজনের আইটেম গান ‘চাঁদ মামা’।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৫,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit