মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

‘পুতিন শিগগিরই মারা যাবেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শারীরিক অসুস্থতা’ নিয়ে নানা খবর প্রচার হয়েছিল পশ্চিমা সংবাদমাধ্যমে। এবার পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার ফ্রান্স সফরে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শিগগিরই মৃত্যু হবে! তিনি বলেন, ‘পুতিন শিগগিরই মারা যাবেন এবং এটি সত্য।’ পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোন ‘নির্ভরযোগ্য সূত্রে’ এই খবর কিয়েভ পেয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

৭২ বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরেই পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনো দাবি করা হয়েছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত। কখনো প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসনে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে বাক্শক্তি রহিত হওয়ার ‘খবর’। এমনকি, পুতিনের ক্যানসার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমা কিছু সংবাদমাধ্যমে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিকভাবে পা ফেলতে পারছেন না পুতিন। পায়ের ওপর নিয়ন্ত্রণ নেই তার। সমাজিক মাধ্যমে সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শারীরিক অবস্থা নিয়ে। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে বারবারই পুতিনের অসুস্থতা নিয়ে যাবতীয় ‘খবর’ খারিজ করা হয়েছে জোর গলায়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit