মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

তামিম ধূমপায়ী, তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না– বললেন ডাক্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালেই আছেন। তবে তিনি ঈদের আগেই বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

তার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার অবশ্য রীতিমতো বোমা ফাটিয়েছেন একটি। জানিয়েছেন, তামিম ধূমপানে অভ্যস্ত। তবে তার এ অভ্যাস তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে কারণে তাকে তা করতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। 

আজ সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো রিহ্যাবিলিটেশন। রিস্ক ফ্যাক্টর মিটিগেশন, ওর যে রিস্কগুলো আছে। হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্মোকিংটা হঠাৎ করে ও ছাড়তে…, প্রথমে তো ও বলেছিল আমি ছাড়তেই পারব না। 

তামিমকে ধূমপানের বিকল্প ব্যবস্থাও ‘ভেপও’ নিতে নিষেধ করেছেন ডাক্তার। তার কথা, ‘পরে বললো আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো। আমি বললাম না, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম আমরা দিই, হি এক্সেপ্ট ইট। এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তুু আমরা এলাউ করতেছি না। কারণ এই সিগারেট খাইলে আবার উনার যে সমস্যাটা হইছিল, ভিটিপি; আবার হতে পারে।’

সংবাদ ব্রিফিংয়ে ছিলেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও। তিনি জানান তামিম শিগগিরই বাসায় ফিরতে পারবেন। তিনি বলেন, ‘তামিম ভালো আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে স্যার দেখার পর সিসিইউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তিনি বাসায় যেতে পারবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit