বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ঈদের ছুটিতে দর্শনার্থী বরণে প্রস্তুত গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৪৩ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটি। আর এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই সিলেটের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াবেন। গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোও অতীতের মতো পর্যটকদের বরণে প্রস্তুত রয়েছে। 

প্রতি বছরই ঈদ মৌসুমে গোয়াইনঘাটের পাহাড়-পাথর, ঝর্ণা, স্বচ্ছ পানি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন ভ্রমণ পিয়াসী মানুষ। আর এ বছর লম্বা ছুটি হওয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড় হবে বলে আশা করছেন পর্যটন-সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতিও নিয়েছে উপজেলা প্রশাসন।

প্রকৃতির অকৃপণ রূপ লাবণ্যে ঘেরা সিলেটের এই পর্যটন স্পটগুলোতে প্রতিদিনই লাখো পর্যটককে ভরপুর থাকে। প্রকৃতি এখানে প্রতিনিয়ত যেন হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। অপার সৌন্দর্য এক নজর অবলোকন করার জন্য ঈদ পরবর্তী সময়ে পর্যটকরা ছুটে আসেন জাফলং, দেশের একমাত্র মিঠাপানির জলাবন সোয়াম্প ফরেস্ট রাতারগুল, প্রকৃতির অপ্সরা খ্যাত বিছনাকান্দি, অপার সৌন্দর্যমণ্ডিত গ্রাম পান্তুমাই, জাফলংয়ের মায়াবী ঝর্ণায়। যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমির।

তাই ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের বরণ করতে আবাসিক হোটেল-মোটেল, রেস্ট হাউজ, রেস্তোরাঁগুলোতে নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। পর্যটকদের নজর কাড়তে বিভিন্ন কসমেটিক্স ও বাহারী রকমের দোকানিরাও সাজিয়েছেন ভিন্ন আঙ্গিকে।

এদিকে, পর্যটনকে আরও বিকশিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার নিরাপদ পর্যটন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মিয়া জানান, টানা ঈদের ছুটিতে এ বছর পর্যটককে ভরপুর থাকবে। আশা করা যাচ্ছে এ বছর রেকর্ড সংখ্যক পর্যটক আসবেন। সে আলোকে দোকানিরা নতুন নতুন পণ্য ও কসমেটিক্সে দোকানপাট সাজিয়েছেন।

হোটেল দ্যা ভিউ রেস্টুরেন্টের পরিচালক সেলিম আহমদ জানান, আশা করা যাচ্ছে এবারের ঈদে প্রচুর পর্যটক জাফলং বেড়াতে আসবেন। তাদের রুচি সম্মত খাবার ও সেবা দিতে আমরা প্রস্তুতি নিয়েছি। 

জাফলং পর্যটন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখত জানান, এবার ঈদের লম্বা ছুটি। প্রতি বছর ঈদুল ফিতরে ঢল নামে পর্যটক-দর্শনার্থীদের। এবারও লম্বা ছুটি হওয়ায় আশা করছি পর্যটকের ভরপুর থাকবে জাফলং। সে লক্ষ্যে আমাদের কাস্টমারদের কথা বিবেচনা করে আমরা বাড়তি প্রস্তুতি নিয়েছি। পর্যটকদের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি।

এ বিষয়ে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে আগত পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণ পর্যটকদের সমাগম ঘটে। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারের ঈদেও পর্যটকদের নিরাপত্তায় থানা পুলিশ, টুরিস্ট পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার ও রোভার স্কাউটের সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit