মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

ওসাসুনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার (২৬ মার্চ) বলিভিয়ার মাঠে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে খেলেননি উরুগুয়ে ডিফেন্ডার আরাউহো। তবে একই দিনে খেলা আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হয়ে পুরো ৯০ মিনিটই খেলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

ম্যাচ শেষেই এই দুই তারকা তাড়াহুড়া করে স্পেনে ফিরেছেন। তবে এতো অল্প বিশ্রাম পাওয়া দুজনকে ম্যাচের জন্য বিবেচনা না করার কথা বললেন ফ্লিক। বার্সেলোনার কোচ বলেন, ‘ওরা খেলবে না। ওদের ফ্লাইট দীর্ঘ ছিল, আর এটা রিকভারের সেরা উপায়ও নয়। রোনাল্ড সবশেষ ম্যাচে খেলেনি।

তবে চোটের পর ওর অনুশীলন করতে পারাটা ভালো কিছু। আমরা দেখব রোববার পরিস্থিতি কী দাঁড়ায়। আমাদের একটি ভালো দল আছে, আর আমি অনুশীলন যা দেখেছি তা বেশ ইতিবাচক। আমাদের তিন পয়েন্টের জন্য লড়াই করতে হবে। যদি কাল (বৃহস্পতিবার) জিততে পারি, তাহলে খুব ভালো হবে।’

এদিকে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিও থাকবেন না শুরুর একাদশে। তাকে যতটা সম্ভব বিশ্রাম দেয়ার ভাবনা বার্সেলোনা কোচের। ফ্লিক বলেন, ‘শুরুর একাদশে পাউ কুবার্সি খেলবে কি না? না। এরিক (গার্সিয়া) ও ইনিগো (মার্তিনেস) খেলবে। পাউ বেঞ্চে থাকবে। ওকে আমাদের প্রয়োজন। আমি মনে করি, বাড়তি দুই বা তিন দিনের বিশ্রাম ওর জন্য ভালো। রিকভারির জন্য তিন দিন সময় পাওয়া ওর জন্য ভালো।’

আগামী ২০ দিনের মধ্যে সাত ম্যাচ খেলার চ্যালেঞ্জ বার্সেলোনার সামনে। মৌসুমের এই পর্যায়ে এত ব্যস্ত সূচিতে মানিয়ে নিতে সমস্যা হওয়ারই কথা। তবে ফ্লিক মনে করেন, প্রস্তুত থাকবে তার দল। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit