রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নরসিংদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৯৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচরে একটি ভুট্টাখেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয়রা ভুট্টাখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের কোনো একসময়ে অজ্ঞাত ব্যক্তিরা মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

পুলিশ জানায়, নিহতের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ থেকে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়, যেখানে তার নাম সাইফুল ইসলাম, পিতার নাম হেলাল উদ্দিন, ঠিকানা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কালিয়াব আড়াল বাজার। শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, স্থানীয় ইউপি সদস্য সারোয়ার প্রথমে পুলিশকে খবর দেন।

এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সাইফুল ইসলাম দুই দিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করছে।

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit