বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ধনশ্রীর এক আপত্তিতেই ভেঙেছে সাজানো সংসার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : কদিন আগেই থেমে গেছে গল্প। আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। তবে বিচ্ছ্বেদের পরও দম্পতিকে নিয়ে আলোচনা। ঘটনার পালে লেগেছে নতুন হাওয়াও। জানা গেছে, শ্বশুরবাড়ি হরিয়ানায় থাকতে আপত্তি ছিল ধনশ্রীর। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত এবং সবশেষে সাজানো সংসার তছনছ।

সূত্রের খবর, হরিয়ানায় থাকতে মোটেও রাজি ছিলেন না ধনশ্রী। মুম্বাইয়ে থাকতে চেয়েছিলেন। চাহালের ছিল ভিন্ন মত। ভারতীয় স্পিনার জানিয়েছিলেন, পরিবার ছেড়ে থাকতে চান না। সেটাই নাকি তাদের ডিভোর্সের আসল কারণ।

তবে এই বিষয়ে চাহাল বা ধনশ্রী কেউই মুখ খোলেননি। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় ফ্যামিলি কোর্টে তাদের চূড়ান্ত শুনানি হয়। যেখানে দুজনেই জানিয়েছেন সম্মতিতেই হয়েছে বিচ্ছ্বেদ।

২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। প্রশিক্ষণের সময় তাদের প্রেম হয়। পরে পূর্ণতা পায় বিয়েতে। এরপর একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবার হয়েই গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit