সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লাভের দিন শেষ : প্রিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হবার প্রচেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুটিমারী বাজারে ৭ নং ওয়ার্ড বিএনপি অয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টা হচ্ছে।  
সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্যের প্রতীক। স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ। সেনাবাহিনীকে বিতর্কিত করে দুর্বল করলে জাতীয় স্বাধীনতা বিপন্ন হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজয় সুসংহত করতে হবে।

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সতর্কভাবে রাজপথে থাকার আহ্বান জানান। 

এমরান সালেহ প্রিন্স বলেন, অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লাভের দিন শেষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জননির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।

তিনি সকলের প্রতি জাতীয় ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা তথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের  আহ্বান জানান। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ারও আহ্বান জানান।

৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit