বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করল সৌদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হজযাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। 

সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় বাসিন্দা ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হজযাত্রীদের মেনিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার । সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা সনদ প্রদর্শন করতে না পারেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তাই টিকা গ্রহণ না করলে বা টিকার সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া নিরাপদ হজ মৌসুম নিশ্চিতের জন্য হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯ টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেহহাটি অ্যাপের মাধ্যমে টিকাদানের অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit