সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশ-ভারতের লড়াই কখন—দেখবেন কোথায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : আলোচনা, রোমাঞ্চ চলছেই। অপেক্ষাও ফুরাবে দ্রুত। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ঘিরে বেশ উন্মাদনা। শেষ এক সপ্তাহে ফুটবল উত্তেজনা শিলং থেকে মানচিত্র ফুঁড়ে আছড়ে পড়েছে বাংলাদেশে। চায়ের কাপে ঝড় উঠছে, পরিকল্পনা হচ্ছে, গল্প হচ্ছে, দেখা হচ্ছে আশাও।

ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোনো লড়াই একটু বেশিই আবেগের। কয়েক ঘণ্টার অপেক্ষার পর আরেকটি মঞ্চ প্রস্তুত। আজ সন্ধ্যায় বসবে সেই মর্যাদার লড়াই। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কেও। ফুটবলের লড়াই বসবে ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

ভারতের স্প্যানিশ কোচ মানালো মার্কেজও কষেছেন কঠিন ছক। ঘরের মাঠে তাদের প্রধান লক্ষ্য তিন পয়েন্ট এবং বাছাই পর্ব পেরোনো। বাংলাদেশেরও অভিন্ন লক্ষ্য। শক্তিমত্তা, পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম যদিও ভিন্ন কিছু বলে, তবে মাঠের লড়াইয়ে আজ উন্মাদনা ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

পরিসংখ্যানে অবশ্য ভারত এগিয়ে। ১৯৭৮ সাল থেকে ২০২১ পর্যন্ত দুই দেশ ২৬ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে মাত্র তিনবার জিতেছে বাংলাদেশ। ১০টি ম্যাচ ড্র হয়। বাকি ১৩টিতে জিতেছে ভারত। বাংলাদেশের তিন জয়ের মধ্যে দুটি লাল-সবুজদের সুখস্মৃতি। আজ কি সুখস্মৃতির সেই মুকুটে আরেকটি পালক জড়াতে পারবেন জামাল-হামজারা, সময় দেবে উত্তর।

কোথায় দেখবেন ম্যাচ

টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
কখন শুরু হবে
আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
কোথায় হবে ম্যাচ
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit