রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের বেশি জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের চলতি অর্থবছরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ লাখ টন চাল বিতরণ বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : মন্ত্রী নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে উত্তপ্ত সংসদ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার মিরপুরে সাইনবোর্ড লাগলোর সময় ৩ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল দেশে ফিরলেন ৫৫ হাজার ১৩৩ হাজি, মারা গেছেন ৫১

ঈদের দিনের পুষ্টি ভাবনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৯ Time View

স্বাস্থ্য ডেস্ক :  ঈদের দিন একটি সাধারণ সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। একে তো রোজায় পানি কম পান করা হয়, সবজি কম খাওয়া হয়, ভাজাপোড়া খাওয়া হয় বেশি। উপরন্তু ঈদে মাংস, তেল, চর্বি বেশি খাওয়ায় পানির অভাব আরও বেশি দেখা দেয়। এতে অনেকেই, বিশেষ করে বৃদ্ধরা সমস্যায় পড়েন। এ ক্ষেত্রে ঈদের আগের রাতে বা ঈদের সকালে ইসবগুলের ভুসি পানিতে মিশিয়ে খেয়ে নিতে পারেন। এর সঙ্গে প্রচুর পানি পান করে নেবেন। ঈদের দিন দুপুর ও রাতে অবশ্যই সবজির একটি প্রকার রাখবেন। আর সব খাবারের ফাঁকে ফাঁকে পানি বা অন্যান্য স্বাস্থ্যকর পানীয় যেমন লেবুর শরবত পান করতে পারেন। সেমাই ছাড়া ঈদ হয় না। সেমাই, পায়েস ক্যালসিয়ামের উৎস। কারণ এতে দুধ ব্যবহার করা হয়। এ ছাড়া সেমাই-পায়েসের সঙ্গে বাদাম, কিশমিশ যোগ করলে পুষ্টিমান আরও বেড়ে যায়। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সবজি বা টক ফল দিয়ে মজাদার খাবার আগেই বানিয়ে রাখুন। ঈদের দিন দুপুরে পোলাও বা হালকা মসলার খিচুড়ি থাকতে পারে মেন্যুতে। সেইসঙ্গে মাছের কোনো রেসিপি ও সবজি থাকলে ভালো। খাবার তালিকায় মাংস-পোলাও-বিরিয়ানির সঙ্গে রাখুন সবজি ও সালাদ। টক দই, সবজির সালাদ আপনার খাবার হজমে সাহায্য করবে। শসা, টম্যাটো, লেবু, গাজরের সালাদ এবং আঁশযুক্ত সবজি প্রতি বেলার খাবারের সঙ্গে যেন থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখুন।  মনে রাখবেন, সালাদ আগে থেকে কেটে রাখবেন না। আগে কেটে রাখলে সালাদের ভিটামিন সি নষ্ট হয়ে যায়। সালাদ এবং আঁশযুক্ত সবজি খাবারের চর্বি শরীরে শোষিত হতে বাধা দেয়। পোলাও-বিরিয়ানি তৈরিতে যথা সম্ভব কম তেল বা ঘি ব্যবহার করুন। ঈদের দিন রাতের খাবার একটু হালকা হলেই ভালো। এক্ষেত্রে ভাত খেলেও মেন্যুটা স্বাস্থ্যকর হবে।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit