সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম

জামিনে মুক্ত শমসের মবিন চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : দুটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকার কারাগার থেকে মুক্ত হয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

সোমবার (২৪ মার্চ) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

জানা যায়, শমসের মবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে।

গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তাকে যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit