সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : হাইকোর্টের বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।  সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। 

তারা হলেন– বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে তাদের এ নিয়োগ দেন। এদিকে সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতিকে শপথ পড়াবেন।

আপিল বিভাগে বর্তমানে পাঁচজন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতিসহ মোট বিচারকের সংখ্যা দাঁড়াবে সাতজনে। এরমধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit