বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : শরীয়তপুরে নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে রুবেল মোল্লা (৩৩)। পরে স্থানীয় ফসলের মাঠ থেকে ঘাতক ছেলে রুবেল মোল্লার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা বাবাকে কুপিয়ে হত্যার পরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পরে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে।

আজ রবিবার ইফতারের পরে উপজেলার মুলপাড়া চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার পরে ঘাতক ছেলের লাশ একটি ফসলের মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে ছেলে রুবের মোল্লার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে বাবাকে হত্যা করার পর পালিয়ে যাওয়ার সময় ফসলের মাঠে পড়ে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit