মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

কোহলি কেন অন্যদের চেয়ে আলাদা, জানালেন ধোনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের নাম্বার ওয়ান তারকা বিরাট কোহলি। তিনি জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট। শুধু তাই নয়, ইতোমধ্যে ৮২টি সেঞ্চুরি করে সেঞ্চুরির সেঞ্চুরি করা কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাওয়ার জোড়ালো সম্ভাবনা তৈরি করেছেন কোহলি।

এই কিংবদন্তি ক্রিকেটার সম্পর্কে ভারতীয় সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘জাতীয় দলে অভিষেকের পর থেকেই কোহলি বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করত, বিশ্লেষণ করত যে সে অন্যভাবে কিছু করতে পারত কি না। উদাহরণস্বরূপ, রান তাড়া করার সময় যদি গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়ে যেত, তাহলে বলত সে কি এক ওভার পরে ঝুঁকি নিতে পারত বা পরিস্থিতি অন্যভাবে সামলাতে পারত কি না। আমরা অনেক কথাবার্তা বলেছি, আর এতে দুজনেরই উপকার হয়েছে। আমাদের আলোচনা সবসময় খোলামেলা হত।’

মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এক দশকেরও বেশি সময় ভারতীয় দলের ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন। ধোনির পর বিরাট কোহলিই ভারতীয় দলের অধিনায়ক হন। এক সাক্ষাতকারে ধোনি আরও বলেছেন, ‘কোনও একটি দৃষ্টিভঙ্গি ঠিক ছিল কি না বা দলে কোনো পরিবর্তন আনলে ভালো হত কি না, সেটা নিয়ে আলোচনা করতাম। শুরুতে এটি ছিল একজন অধিনায়ক ও তরুণ খেলোয়াড়ের সম্পর্ক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আজও সেই বন্ধন আছে, যদিও একজন সিনিয়র ও জুনিয়রের মধ্যে সম্মানের রেখা সবসময় থাকে। এখন যেহেতু আমরা কেউ অধিনায়ক নই, তাই ম্যাচের আগে আরও বেশি কথা বলার সুযোগ পাই। আগে টসের প্রস্তুতি নিতে হত, এখন আমরা শুধু দাঁড়িয়ে গল্প করতে পারি।’

ধোনি আরও বলেছেন, ‘শুরু থেকেই বিরাট এমন একজন ছিল যে, দলের জন্য অবদান রাখতে চেয়েছে। সে কখনও ৪০ বা ৬০ রানে সন্তুষ্ট থাকত না। তার লক্ষ্য থাকত শতরান করা এবং ম্যাচ শেষ পর্যন্ত অপরাজিত থাকা। এই সাফল্যের খিদে তার মধ্যে প্রথম থেকেই ছিল। যদি শ্রীলংকা সিরিজের কথা বলি, তখন সে দলে ছিল, এরপর ফিরে গিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সে ব্যাটিং নিয়ে কাজ করত, ফিটনেস উন্নতি করা এবং পারফর্ম করার ইচ্ছা ও ক্রমাগত ভালো হওয়ার মানসিকতা, এগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সে সবসময় শেখার জন্য আগ্রহী।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit