সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়া তামিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তামিমের অবস্থা জানতে দ্রুতই তার এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বিসিবি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে বলে নিশ্চিত করেছে বোর্ড। তারা জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit