সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

শ্রমিক উইং গঠন করল এনসিপি, কমিটির সদস্য ১৬১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৬১ সদস্যবিশিষ্ট শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠন করেছে। এতে মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন।

রোববার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’

আরও বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে অনেক শ্রমিক শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা। যে আশা-আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

সবশেষে বলা হয়, ‘আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারা দেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।’

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit