মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

কানাডায় আকস্মিক নির্বাচনের ঘোষণা নতুন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৮ এপ্রিল নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 

রবিবার বহু প্রতীক্ষিত এই সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো।

মাত্র দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া কার্নি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন। এই পরিবর্তন এমন এক সময়ে হয় যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

রবিবার অটোয়ায় গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর লিবারেল পার্টির নেতা কার্নি সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের জীবদ্দশার সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, যার কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অন্যায় বাণিজ্যনীতি ও আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে তার হুমকি।”

তিনি বলেন, “আমি কানাডাবাসীর কাছে শক্তিশালী ও ইতিবাচক ম্যান্ডেট চাইছি, যেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মোকাবেলা করতে পারি এবং এমন একটি নতুন কানাডীয় অর্থনীতি গড়ে তুলতে পারি যা সবার জন্য কাজ করবে। আমি জানি, আমাদের বড় পরিবর্তন দরকার—ইতিবাচক পরিবর্তন।”

নিয়ম অনুযায়ী, নির্বাচন ২০ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, কার্নি লিবারেল পার্টির সাম্প্রতিক জনপ্রিয়তার সুযোগ কাজে লাগাতে আগাম নির্বাচন ডেকেছেন।

২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেল পার্টির সমর্থন ট্রুডোর জানুয়ারির পদত্যাগ ঘোষণার পর থেকেই বেড়ে চলেছে। ট্রাম্পের একের পর এক হুমকির মধ্যেও দলটির জনপ্রিয়তা এখন ঊর্ধ্বমুখী। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit