বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

পাকিস্তানে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২৩ মার্চ) প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে জিও টিভি। প্রতিবেদনে বলা হয়, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কল্লা এলাকায় আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের শনাক্ত করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী সফলভাবে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গুলি বিনিময়ে ১৬ জন সশস্ত্র সদস্য নিহত হন। এতে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তান ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনুরোধ করে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান নিরাপত্তা বাহিনী সীমান্ত সুরক্ষিত করতে এবং দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ। 
জানুয়ারির শুরুতে, বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টারত ছয়জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। 
  
এদিকে, কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি সাদিক খান দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে কাবুলে থাকাকালীন এই ঘটনা ঘটল।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit