মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে

আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকালে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। বাংলাদেশের নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit