বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের “নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দোয়া ইফতারির আয়োজন হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাভার গলফ ক্লাব মিলনায়তনে প্রথমে এই কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়।ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এবং আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ এই শপথ বাক্য পাঠ করান।অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনটির সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ, সাধারণ সম্পাদক আল-মামুন, সিনিয়র সহ – সভাপতি আঃ রশিদ পলান, সহ- সভাপতি শফিক দেওয়ান, মোস্তাফিজুর রহমান লিটন, ডা: মেহেদী হাসান আজাদ, মো: আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল আবীর, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক জাকির হোসেন, রাজু দেওয়ান, রাসেল আহমেদ, মো: মাহাফুজ আলম, জাহিদুর ইসলাম সরকার,সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব রাসেল,

মো: শরিফুল ইসলাম শিশির, মো: জসিম উদ্দিন ভূইয়া, অর্থ সম্পাদক সেলিম হোসেন,সহ-অর্থ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট  আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক ওমর ফারুক, স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ মাসুদ রানা, ধর্ম বিষয় সম্পাদক জালাল সরকার, তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক লিয়াকত সরকার, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: সাইদ পলান, উন্নয়ন বিষয় সম্পাদক নজরুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু ও কার্যনিবাহী সদস্য মো: আরিফ হোসেন, আহসানুল হক বাপ্পি, আলমগীর হোসেন সরকার, মাহাদী হাসান, মোকলেছুর রহমান ও আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু  সংগঠনটির সদস্যদের সাধুবাদ জানিয়ে বলেন, আশুলিয়া এলাকায় এমন একটি সংগঠন আরও বহু আগেই প্রয়োজন ছিল। এই সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে বলে আমার আশাবাদ। সংগঠনটির উন্নয়নে আমি নিজেও অবদান রাখতে চাই। এজন্য নব গঠিত কমিটির নেতৃবৃন্দুকে আমার বাসায় আসার দাওয়াত রইল।

প্রসঙ্গত: ২০১৯ সালের ২৬ জুলাই থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে একটি সামাজিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে “আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন”। সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আশুলিয়ার শিক্ষিত সমাজের একটি বটবৃক্ষে পরিণত হয়েছে।
কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit