বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

পুড়াপাড়ায় দুপক্ষের সংর্ঘষে আহত ২০ জন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংর্ঘষে দুপক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। বৃহসপতিবার (২০মার্চ) বিকালে পুড়াপাড়া বাজারে এই সংঘর্ষ ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত এলাকা পুড়াপাড়া বাজারে তুচ্ছ ঘটনাকেকেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হচ্ছেন বিশ্বনাথপুরের অপু রহমান (২৭), সুজন হোসেন (৩২), হযরত আলী (৪২), সাজু রহমান (৩২) রাজু রহমান (৩৩), মশিয়ার রহমান(৪৬), রাশেদ আলী (৫০) ও ভাটপাড়া গ্রামের জোকারে আনারুল (৪০), মিলন হোসেন (৩৬) ও বিপুল হোসেন (২৮) আহত হয়েছে আহতদের চৌগাছা সরকারি মডেল হাসপাতাল ও যশোরে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অপু রহমান, সুজন হোসেন ও হযরত আলীর অবস্থা আশঙ্কাজন।

এলাকাবাসী ও আহতরা জানান ১৭ মার্চ বিশ্বনাথপুর গ্রামের রাজু রহমান ট্রলি নিয়ে ভাটপাড়া গ্রামে ভাড়ায় যায়।এদিন তার ট্রলিতে বেঁধে ভাড়পাড়া গ্রামের জনৈক ব্যাক্তির বাড়ীর বাথরুমের ছাদের কিছু অংশ ভেঙে যায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাজুকে ব্যাপক মারধর করে। এরই সূত্র ধরেবৃহস্পতিবার বিকেলে পড়াপাড়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit