সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শার্শায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী অপু মোড়ল আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামের সেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ। গত ১৯ মার্চ বুধবার রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।

পুলিশ জানায়, বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ এলাকায় অবস্থান করছে এমন গোপন খরবে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিকুইজেশন এর মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন। শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন (৭৪) কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল (৩০)। এ ঘটনার পরপর হত্যাকারীও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ০৯, জিআর-২৮/২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit