রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চৌগাছায় আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, পিকআপসহ ৪ গরু উদ্ধার

এম এ  রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯১ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায়  আন্তঃজেলা গরু চোরচক্রের তিন সদস্য গ্রেফতার  করেছেন।  চুরি যাওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।জানা যায়, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে পুলিশের টহল দল চৌগাছার পুড়াপাড়া ফিলিং স্টেশনের কাছে একটি পিকআপ ভ্যানকে আটক করেন। এ সময় চোরেরা পালানোর চেষ্টা করে। পুলিশের টহল গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে পিকআপটি সড়কের নিচে আটকে যায়।  পাঁচ চোর মাঠদিয়ে  পালানোর চেষ্টা করে। ধাওয়া করে বশির শেখকে (৩৯) আটক করেন পুলিশ। পরে পিকআপে তল্লাশি চালিয়ে দুইটি গাভী ও দুইটি বাছুর, ও তালা ভাঙার সরঞ্জামসহ বিভিন্ন  জিনিস  উদ্ধার করেন। এসময়  থানার অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত  ছিলেন। 

এদিকে, পালিয়ে যাওয়া অপর চোর বাবুল শেখ (৫০) আশ্রয় নেয় আন্দারকোটা গ্রামের একটি কলাবাগানে। সকালে কৃষক আব্দুল খালেক তার দিকে এগিয়ে আসলে সে তার উপর  আক্রমণ চালায়। কৃষকের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বাবুল শেখকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে  তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ অভয়নগরের বাবলু (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে। বাবুল চোরাই গরু কিনে মাংস বিক্রির করত। এছাড়া, মঙ্গলবার বিকেলে ইছাপুর বটতলা থেকে স্থানীয়রা একটি ইজিবাইক ও এক ছাগল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ চোরচক্রের বিরুদ্ধে একটি  মামলা করেন। 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে  “পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে  অভিযান চালিয়ে চোরদের আটক  করেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৫,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit