মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

আসছে ‍শিক্ষার্থীদের নতুন আরেকটি রাজনৈতিক দল, আত্মপ্রকাশ কাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : ‘জনতার দল’ নামে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান।

তিনি বলেন, ড. ইউনুসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ এ দলটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, আমরা মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।

নতুন দলটির চেয়ারম্যান হলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।

আরো পড়ুন: সংবাদ প্রকাশের জের, ইউজিসিতে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাচেষ্টা

জানা গেছে, ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। এতে ২৪ বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit