বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ হলেই বিএনপি থেকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩১২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দ্দিষ্টভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ যেকোন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশ মোতাবেক এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। গতকাল বুধবার উপজেলা বিএনপির জরূরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত এ হুশিয়ারি দেওয়া হয়।

সকাল ১১ টায় দলিয় কার্যালয়ে আয়োজিত জরুরী মত বিনিয়ময় সভায় সভাপতিত্বকরেনউপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সহকারি অধ্যাপক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ভোজগাতী ইউপি বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, খেদাপাড়া ইউপির সাধারন সম্পাদক আজিবর রহমান, কাশিমনগরের সভাপতি আব্দুর রাজ্জাক, নেহালপুরের ইউপির সাধারন সম্পাদক খলিলুর রহমান, মনোহরপুর ইউপির সভাপতি আক্তার ফারুক মিন্টু, কুলটিয়া ইউপি সভাপতি হামিদুল ইসলাম, হরিদাসকাটি ইউপি সভাপতি সিরাজুল ইসলাম, শ্যামকুড় ইউপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি শহিদুল বারী রবু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখন থেকে দলিয় কোন নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দ্দিষ্টভাবে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ যেকোন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। ঐক্যবদ্ধভাবে দলকে সুসংঘটিত করে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন ও সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, তারেক রহমানের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জরুরী সভায় উপজেলার ১৭ টি ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে শেষ হুশিয়ারি দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit