বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘একজোট’ হচ্ছে ইউরোপ, বাড়ছে ট্রাম্পবিরোধী প্রচার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুল্ক নীতি, রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপজুড়ে ট্রাম্পবিরোধী প্রচারণা বাড়ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও। ডেনমার্ক, ফ্রান্সসহ দেশে দেশে চলছে ‘বয়কট ইউএসএ’ আন্দোলন। যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা। 

কোকাকোলা থেকে টেসলা, কোলগেট-এর মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, গুগল ট্রেন্ডসে ‘বয়কট ইউএসএ’ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  
 
এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদস্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে। 
 
ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, মার্কিন পণ্য এড়িয়ে চলাই ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ।
 
ফ্রান্সেও ছড়িয়ে পড়ছে এই প্রবণতা। ‘বয়কট ইউএসএ, বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান’ নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র দুই সপ্তাহে পেয়েছে ২০ হাজার সদস্য। ইউরোপজুড়ে নেটফ্লিক্স ও অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিত্যাগের কথাও ভাবছেন অনেকে। 

এদিকে, সুইডেনে ৭০ হাজারের বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দেন, যেখানে তারা বিকল্প ইউরোপীয় ব্র্যান্ডের পরামর্শ দিচ্ছেন। শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, বড় কোম্পানিগুলোও এখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করছে। মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হাল্টবাক’।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit