বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

হাসপাতালের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়লে পলাশ (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, পলাশ নামের ওই যুবক ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১ এর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর অনেক খোঁজাখুঁজির পর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, ১৫তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু হয়েছে।

পলাশের ছোট ভাই অলক বিশ্বাস জানান, চলতি মাসের ৬ তারিখে গার্মেন্টসের ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর দুই দিন আগে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

অলক জানান, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শিবপুর গ্রামে। তার বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit