সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

‘মানুষ পাকিস্তানের হার দেখার জন্য অপেক্ষা করে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। সেই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দেশটির আর কোনো আন্তর্জাতিক শিরোপা নেই। দলটি যে শুধু শিরোপা জিততে ব্যর্থ হচ্ছে, তা-ই নয়–একের পর এক টুর্নামেন্টে রীতিমত ভরাডুবি হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে সাধারণ দর্শক থেকে শুরু করে দেশটির সাবেক ক্রিকেটাররাও দলকে ধুয়ে দিচ্ছেন। তবে দলটির পেসার হারিস রউফ মনে করছেন, তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণের যথেষ্ট সময় পাচ্ছেন না। অল্পতেই তাদের কাঠগড়ায় তোলা হচ্ছে।

রউফের ভাষায়, ‘পাকিস্তানে খেলোয়াড়দের সমালোচনা করা এখন সাধারণ বিষয়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। অন্য দলগুলোর দিকে তাকালে দেখা যাবে, তরুণদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তাদের ১০-১৫টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সময়টায় সংগ্রাম করতে হয়, তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানে এখন এটা (সমালোচনা) সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ আমাদের হার দেখার জন্য অপেক্ষা করছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দলকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে বাদ দিয়ে আগা সালমানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন শুরু করতে চাইছে দলটি। এ প্রসঙ্গে রউফ বলছেন, ‘আমরা আমাদের সেরাটা দিচ্ছি এবং দল গঠনের দিকে মনোযোগ দিচ্ছি।

সিনিয়র হিসেবে আমরা তরুণদের অনুপ্রাণিত করছি এবং বলছি আন্তর্জাতিক ক্রিকেট কেমন।’তবে এই নতুন চেহারার পাকিস্তানের শুরুটা আশাজাগানিয়া নয়। এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে তারা। সিরিজ হার এড়াতে আগামী শুক্রবার (২১ মার্চ) অকল্যান্ডে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৫,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit