বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চৌগাছায় শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের আদালতে ভিকটিমের জবানবন্দি রের্কড

এম এ রহিম  চৌগাছা , (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৮ Time View

এম এ রহিম  চৌগাছা , (যশোর) : যশোরের চৌগাছায় মিঠু হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ১৪ তারিখ ১৬-০৩-২৫। আদালত সোমবার শিশুটির জবানবন্দি রেকর্ড করেছে।রোববার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিঠু একই গ্রামের আব্দুস সালামের ছেলে।ভিক্টিম শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে গতকাল সোমবার শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নিলে আদালত তার জবানবন্দি রেকর্ড করে।
 
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, রবিবার বেলা ১১ টার দিকে তার ৩য় শ্রেণিতে পড়ুয়া  মেয়ে  তাদের বাড়ির সামনে খেলা করছিল। মেয়েটির দাদী পাশের বাগানে মেহগনি গাছের পাতা কুড়াচ্ছিল। এসময় মিঠু শিশুটিকে তার দাদী ডাকছে বলে ডেকে নিয়ে যায়। বাগানের মধ্যে নেওয়ার আগেই মিঠু শিশুটির মুখ চেপে ধরলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে মেয়েটির জামা ছিড়ে যায়। এক পর্যায় শিশুটি মিঠুর হাতে কামড় দিলে মিঠু তাকে ছেড়ে দেয়। এসময় শিশুটি চিৎকার করলে তার দাদী ও প্রতিবেশিরা এগিয়ে আসলে মিঠু পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, শিশুটির মুখে ও বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে।ঘটনার মামলার তদন্তকারি কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) সলিমুল হক জানান এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । সোমবার  আদালত শিশুটির জবানবন্দি রের্কড করেছে।  অভিযুক্ত ব্যক্তি পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit