মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, কী নিয়ে আলোচনা?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাক্ষাতের সময় তারা দু’জন উপহার বিনিময় করেন। মার্কিন গোয়েন্দাপ্রধানকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের (যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল) ‘গঙ্গাজল’ উপহার দেন মোদি।

পরে এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তুলসী গ্যাবার্ডকে ভারতে স্বাগত জানিয়ে মোদি বলেন, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের উভয়ের মধ্যে মতবিনিময় হয়েছে।

তিনি লেখেন, ‘উভয় দেশ (ভারত ও যুক্তরাষ্ট্র) সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 
 

 

দুই মাসের মধ্যে এটি ভারতের প্রধানমন্ত্রীর সাথে গ্যাবার্ডের দ্বিতীয় বৈঠক। এর আগে, গেল ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন মোদি ও গ্যাবার্ডের সাক্ষাৎ হয়েছিল।
 
সেই সময়ও, মোদি এবং গ্যাবার্ড সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তার মতো হুমকি মোকাবিলায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে, তুলসী গ্যাবার্ড ভারত-মার্কিন অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য গোয়েন্দা তথ্য শেয়ারসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। তার আগে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দেখা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ১০:২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit