বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে মুসল্লিদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে যমুনা গ্রুপের সমাজ সেবা সংস্থা নুরুল ইসলাম ফাউন্ডেশন। সোমবার (১৭ মার্চ) বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ নগরীর ১০টি এলাকায় চলে এ কর্মসূচি।

ফাউন্ডেশনের প্রকল্প প্রধান মাওলানা তোফায়েল গাজালি জানান, এতিম-অসহায়দের দায়িত্বগ্রহণ, মসজিদভিত্তিক মক্তব পরিচালনা, দুস্থদের সেবা, দারিদ্র বিমোচনসহ নানা সেবা নিয়ে সারা বছর মানুষের পাশে থাকে যমুনা গ্রুপ ও নুরুল ইসলাম ফাউন্ডেশন। বছরের অন্যন্য সময়ের মতো পবিত্র রমজান মাসে গ্রহণ করা হয়েছে নানা রকম ধর্মীয় ও সামাজিক উদ্যোগ। গণ ইফতার, ঈদ উপহার বিতরণ, বিনামূল্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ এর মধ্যে অন্যতম।  

সংশ্লিষ্টরা জানান, শান্তি-শিক্ষা-সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণেই এর যাত্রা। 

আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থন তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণ-পোষণ, ছিন্নমুল ও পথবাসিদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি। 

উল্লেখ্য, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম ২০২০ সালে মারা যান। তার স্মরণে যমুনা গ্রুপ ও পরিবারের সদস্যরা মিলে মানবতার কল্যাণে প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম ফাউন্ডেশন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit