শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মানবপাচার মামলায় র‍্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর (৫৫)কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত ফরহাদ মাতুব্বর মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা দায়ের করা হলে আত্মগোপনে যায় সে। এক পর্যায়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit